
গোপন অভিযানে পার্বতীপুরে ৮০ বোতল স্কপ সিরাপ উদ্ধার, আটক ৩
ব্যাগভর্তি স্কপ সিরাপ, পার্বতীপুরে আটক তিন
By Admin Editor
July 17, 2026
15 Views
1 min read
গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের পার্বতীপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ স্কপ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের অভিযোগে দুই পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার গভীর রাতে শহরের নতুন বাজার এলাকার রোস্তম নগরে পরিচালিত অভিযানে সন্দেহভাজনদের একটি ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল স্কপ সিরাপ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই লালবাবু (৪৫), রাসেল সরকার (২৮) ও মোহসিনা খাতুনকে (৩২) আটক করে পার্বতীপুর মডেল থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
More from Saidpur News
দিনাজপুররাতের অভিযানে ৩৫৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার, আটক স্বামী-স্ত্রী
৩৫৩ বোতল মাদক ও নগদ ২৩ হাজার ৭০০ টাকা
Jul 22• 1 min read
50
দিনাজপুরগোপন অভিযানে পার্বতীপুরে ৮০ বোতল স্কপ সিরাপ উদ্ধার, আটক ৩
ব্যাগভর্তি স্কপ সিরাপ, পার্বতীপুরে আটক তিন
Jul 17• 1 min read
150
দিনাজপুর'ইউএনওকে পার্বতীপুরেই চাই'—বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন
Jul 9• 1 min read
580
