তারিখ লোড হচ্ছে...
BREAKING NEWS
Saidpur News: Providing accurate journalism since 1998.
২০ জুলাই প্রাকাশিত হবে এসএসসি পরীক্ষার ফলাফল ।
শিক্ষা

২০ জুলাই প্রাকাশিত হবে এসএসসি পরীক্ষার ফলাফল ।

By Admin Editor
June 18, 2026
1 Views
1 min read
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে । আগামী ২০ জুলাই, ২০২৬ তারিখে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের প্রশ্নফাঁস বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়েছে।যা শিক্ষা বোর্ড, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতার ফল।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে নিজের দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান সংস্কার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা খাতে দৃশ্যমান সংস্কার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়।
ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বৃত্তি পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, অতীতে বিভিন্ন বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনগুলো সরকারি বৃত্তি পরীক্ষার কার্যক্রমে সম্পৃক্ত হতে চাইত না, যা একটি বড় সমস্যা ছিল। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে জরুরি সমন্বয়ের মাধ্যমে সেই দীর্ঘদিনের আইনি ও প্রাতিষ্ঠানিক সমস্যার সমাধান করে এবার বৃত্তি কার্যক্রম সফলভাবে শেষ করা হয়েছে।
Share this story:

More from Saidpur News

আগষ্ট মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম আগের মতোইজাতীয়

আগষ্ট মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম আগের মতোই

আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা, থাকছে আগের হারই

Jul 30 1 min read
1670
বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিলসৈয়দপুর

বন্ধ গ্রামীণ কুটির শিল্প মেলা ও লটারি, সৈয়দপুরে শোকরানা দোয়া মাহফিল

সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে লটারি বন্ধের পর কৃতজ্ঞতায় শোকরানা মাহফিল।

Jul 30 1 min read
40
২০ জুলাই প্রাকাশিত হবে এসএসসি পরীক্ষার ফলাফল । | Saidpur News